বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের বাদাঘাট বাজারে মেইকার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বিদায় সংবর্ধনা সম্পন্ন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
১৮৬

ডেস্ক নিউজ ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দের প্রতি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুম মিয়ার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী ও সহকারী শিক্ষক ক্যামেলিয়া চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। তিনি বলেন,
“শান্তিগঞ্জ উপজেলায় দুই বছরেরও বেশি সময় কাজ করার সুযোগ হয়েছিল। প্রাথমিক শিক্ষায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনার চেষ্টা করেছি, যা আপনাদের সহযোগিতায় বাস্তবে রূপ পেয়েছে। ‘শান্তিগঞ্জ মডেল’ এখন দেশের বিভিন্ন স্থানে পরিচিত। এটিকে ধরে রাখা আপনাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন,
“প্রাথমিক শিক্ষা পরিবারটি অত্যন্ত বৃহৎ। তাই সমাজে ইতিবাচক ও নেতিবাচক আলোচনা থাকবেই। কিন্তু সবকিছুর বাইরে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। স্কুল পরিদর্শনের সময় শিক্ষকদের আন্তরিকতা, দুপুরে ডাল-ভাতের আপ্যায়ন—এসব আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। যদি কখনো প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে কাজের সুযোগ পাই, আপনাদের জন্য নিশ্চয়ই কাজ করবো।”
এসময় তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “হয়তো আপনাদের সঙ্গে এভাবে আর দেখা নাও হতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর ইউপিইটিসি বিমল কুমার সরকার এবং সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান।

এছাড়াও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির উদ্দিন, অশোক কুমার দাস, প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, রাজিব রায়, সালেহ আহমদ, লিখিল মজুমদার, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সুরুজ আলী, রনজিৎ কুমার দাস, সহকারী শিক্ষক রিতু কুমার দাস, বেনু মজুমদার, মুন্নী রানী দে, সুকৃতী বিশ্বাস, ফয়সল আহমদ ও সুলতান মাহমুদ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুধা মজুমদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা চৌধুরী, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও সুকান্ত সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খানসহ সকল অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102