বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

বিএনপি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের রাজনীতি করে: লুনা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
২২২

জাহিদুল ইসলাম::

 

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের রাজনীতি করে। নেতাকর্মীরা সব সময়ই আমাদের শক্তি। আপনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় আমি আনন্দিত। আশা করি, আজ থেকে নতুন উদ্যমে, নতুন দায়িত্ববোধ নিয়ে আমরা সবাই ধানের শীষকে বিজয়ের মুকুট পরাতে মাঠে কাজ করবো। সিলেট-২ আসনের মানুষ আজও শহীদ নিখোঁজ ইলিয়াস আলীকে স্মরণ করেন, আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও মানুষের কল্যাণের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। তার পূর্ণ রোগমুক্তির জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থতা দান করুন।
তিনি শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টায় সিলেট নগরীর উপশহরস্থ নিজ বাসবভবনে সম্প্রতি বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া বিশ্বনাথ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপি সাবেক সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, সাবেক মহিলা দল নেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহীন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ কাউছার খান আযান সিনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার অন্যান্য এর মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ডাক্তার মাহবুব আলী জহির, সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান,উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক কয়েজ মিয়া বিএনপি নেতা শাহিন আহমদ, লিয়াকত আলী, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন আহবায়ক মাসুক আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102