বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

রাজাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সেলিম রেজার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
২০৫

কাঠালিয়া প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নৈকাঠি বাজারে রাজাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র দোয়ার মাধ্যমে দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করা হয়। মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলের ব্যবস্থাপনায় করেন ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা। সেলিম রেজা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নয় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা দেশের গণতন্ত্রপন্থী মানুষের প্রত্যাশার জায়গা। মিলাদ ও দোয়ায় অংশ নেওয়া নেতাকর্মীরা সকলকে দেশনেত্রীর জন্য নিরলসভাবে দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। খালেদা জিয়ার সুস্থতার জন্য অন্তরের অন্তস্থল থেকে মহান রাব্বুল আলামিনের কাছে প্রাণভরে দোয়া করছি, তিনি যাতে সুস্থ হয়ে আমাদের সকলের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজি, তাঁতীদলের সাধারণ সম্পাদক কবির শিকদার, শ্রমিক দল নেতা মাসুদ তালুকদার, রফিকুল ইসলাম খান, উপজেলা ছাত্রদল নেতা মুসা হাওলাদার নিপু,শাহাদাৎ তালুকদার, শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা। এ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্থরের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন নৈকাঠি জামে মসজিদের পেশ ইমাম মাও. কেরামত আলী। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102