বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রসারে সেমিনার অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে
২৫৯

জাহিদুল ইসলাম সিলেট::

 

সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রম প্রসারে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে রবিবার (২৩ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগে “আইনগত সহায়তা প্রদান (সংশোধন ) অধ্যাদেশ- ২০২৫ ও আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ্যস্হতা) বিধিমালা -২০২৫” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। স্কুল অব ল’-এর ডিন অধ্যাপক মোহাম্মদ শেখ আশরাফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসরাত ইবনে ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি শুধু শিক্ষাদান নয়, সমাজের সামগ্রিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে বিশ্বাসী। সরকারি আইনগত সহায়তা সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা বাড়ানো একটি সময়োপযোগী পদক্ষেপ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ শেখ আশরাফুর রহমান বলেন, আইন শিক্ষার্থীদের উদ্দেশ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং সমাজে ন্যায় প্রতিষ্ঠায় বাস্তব অবদান রাখা। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার দিগন্ত প্রসারিত করে। তিনি আরও বলেন, নামাজ, রোজা দানের চেয়েও দ্বন্দ্বমান দুইটা পক্ষের বিরোধ মীমাংসা করে দেওয়া আরো বেশি বড় এবাদত

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ। তিনি বলেন, সরকারের আইনগত সহায়তা সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিতে একটি অন্যতম হাতিয়ার। সরকার আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ্যস্থতা) বিধিমালা ২০২৫- প্রণয়নের মাধ্যমে এই সেবা আরও সহজলভ্য ও জনগণের দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সরকার সিলেট জেলা সহ প্রকল্পভূক্ত ১২ টি জেলায় পারিবারিক বিরোধ, পিতা মাতার ভরণপোষণ, বাড়ীভাড়া, অগ্রক্রয়, বন্টন, যৌতুক দাবি প্রভৃতি বিরোধের জন্য মামলাপূর্বক বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান চালু করেছে।

এছাড়াও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান শের-ই-আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. তারেক মিয়া।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102