বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে সিলেট জেলা প্রশাসক আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর চ্যাম্পিয়ন টিমকে সংবর্ধনা প্রদান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে
৩৯২

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত: উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা ফুটবল টিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২২শে নভেম্বর) বিকেল ৩ টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ও বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট গ্যাসফিল্ডস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামাণিক।

এ সময় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও যুবউন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সিলেট গ্যাসফিল্ডস লিমিটেড এর ব্যবস্থাপক আব্দুর রহমান, উপ- ব্যবস্থাপক সেলিম আহমদ , জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,অনলাইন প্রেসক্লাব সভাপতি এম রুহেল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক ইলিয়াস উদ্দিন লিপু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন , টিমের প্রধান কোচ বদরুল আলম ফয়েজ, বিজয়ী দলের অধিনায়ক হিলাল আহমেদ সহ সকল খেলোয়াড়বৃন্দ।

এ সময় অতিথিগণ বিজয়ী দলের সকল খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন,এই গৌরব জৈন্তাপুরবাসীর। এই গৌরব এক সময় পুরো সিলেট জুড়ে বিস্তার লাভ করবে। কারণ এই টিম হতে জৈন্তাপুরবাসী স্বপ্ন দেখছে কোন এক খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলে জৈন্তাপুর তথা সিলেটবাসীর মুখ উজ্জ্বল করবে। এ সময় বিজয়ী দলের অধিনায়ক তাদের এই বিজয়কে জৈন্তাপুরবাসীকে উৎসর্গ করেন।
পরে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক, ট্র্যাকসূট উপহার প্রদান করা হয়।

উল্লেখ্য: চলতি বছর জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত : উপজেলা ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গোলাপগঞ্জ উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে জৈন্তাপুর উপজেলা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102