
নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখা ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলা জামায়াতের উদ্যোগে এবং সন্ধ্যায় ছাত্র শিবিরের উদ্যোগে মতবিনিময় সভা করা হয়। এসময় দুই সংগঠনের পক্ষ থেকেই ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা জামায়াতের মতবিনিময়ের সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার, সেক্রেটারি শরীফুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি ও পৌর জামায়াতের সভাপতি মাওলানা শাহ আলম শাহজাহান, উপজেলা মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত, যুব বিভাগের সভাপতি আতিক আলম, ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়নের সভাপতি ফজলুর করিম সুইট, ২নং ইউনিয়ন নকলা ইউনিয়নের সভাপতি নবী হোসেন, জামায়াত নেতা শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।
অন্যদিকে, নবাগত ওসির সাথে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময়ের সময় উপজেলা শিবিরের সভাপতি নূর হোসেন, নালিতাবাড়ী উপজেলা শিবিরের সাবেক সভাপতি রেজাউল হাসান, নকলা পৌর শিবিরের সভাপতি হাফেজ ইয়াছিন আরাফাত খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সাহিত্য সম্পাদক আনোয়ারুল মুক্তাদি নাঈমসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।