বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সুজন জেলা কমিটি গঠন: সভাপতি নুরুল হক আফিন্দী, সম্পাদক ফজলুল করিম সাইদ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
২২৭

আব্দুস সামাদ আফিন্দী::

 

সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটি পুনঃগঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় নুরুল হক আফিন্দীকে সভাপতি ও ফজলুল করিম সাইদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
সভায় জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন বিকশিত নারী নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী শাহীনা আক্তার, সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি সুখেন্দু সেন এবং শাহীনা চৌধুরী রুবি।
সভায় প্রধান অতিথি দিলিপ কুমার সরকার বলেন, “সুশাসনের জন্য নাগরিক (সুজন) হচ্ছে সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি নাগরিক সংগঠন। ২০০২ সালের ১২ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নাগরিক অধিকার, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “একজন নাগরিকের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করাই সুজনের মূল লক্ষ্য।”
দিলিপ কুমার বর্মন বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে বলেন, “দেশের নির্বাচনী ব্যবস্থায় প্রায়ই দ্বন্দ্ব সৃষ্টি হয়। আমরা এমন একটি স্থায়ী সমাধানের পথে কাজ করছি, যেখানে সরকারি ও বিরোধী দল উভয়ই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে থেকে নির্বাচনে অংশ নিতে পারে।”
সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সুজনের উপদেষ্টা ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, কাজী নুরুল আজিজ, আইন সম্পাদক এডভোকেট হেলেনা আক্তার, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, জামালগঞ্জ উপজেলা সভাপতি লুৎফুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাইদ প্রমুখ। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102