বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ফিলিস্তিনে চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মী মহিম তালুকদার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
২৩২

 

আফতাব উদ্দীন,নিজস্ব প্রতিবেদক :

১৯ এপ্রিল রোজ শনিবার এক বিবৃতিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘প্রতিদিনের সুনামগঞ্জ’র প্রধান নির্বাহী সম্পাদক, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, তরুণ রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, শিক্ষানবিস আইনজীবী, মোশাহিদ আলম মহিম তালুকদার বলেন গভীর উদ্বেগ ও ব্যথার সাথে লক্ষ্য করছি যে, ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতা, দমন-পীড়ন ও গণহত্যার ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে পবিত্র ভূমি, যেখানে শিশুর কান্না, নারীর আহাজারি ও অসহায় মানুষের আর্তনাদ প্রতিদিন আমাদের হৃদয় বিদীর্ণ করে।

এই আগ্রাসনে শুধু নারী ও শিশুই নয়, পুরো একটি জাতি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা, বসবাসের অধিকার, স্বাস্থ্যসেবা, শিক্ষা, এমনকি খাদ্য ও পানির মতো ন্যূনতম চাহিদাও আজ সেখানে অপ্রতুল। বোমার শব্দ সেখানে ঘুম ভেঙে দেয়, শান্তি সেখানে বিলুপ্তপ্রায় এক অনুভূতি।

তিনি আরও বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখা সহ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা এই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার এবং আমরা এই নৃশংস ও অমানবিক আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং শান্তিকামী সকল রাষ্ট্র ও সংগঠনের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি—তারা যেন অবিলম্বে ফিলিস্তিনে এই সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করে এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, নিরাপদ জীবনযাপন ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথ সুগম করে।

বিবৃতিতে তিনি আরও বলেন ফিলিস্তিন একটি জাতির নাম, একটি আত্মত্যাগের ইতিহাস, একটি মুক্তির আকাঙ্ক্ষা। আমরা এই ন্যায়সংগ্রামের পাশে আছি, এবং থাকবো মানবতা ও ন্যায়বিচারের পক্ষ নিয়ে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102