বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

ঝালকাঠিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
১৮০

কাঁঠালিয়া প্রতিনিধিঃ

 

আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) আসরের নামাজের পর ঝালকাঠি জেলা প্রেসক্লাব চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিল  ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত চতুর্থ দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। এ পদ্ধতিতে দেশে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার সরকার গঠনের সুযোগ থাকবে না। তারা আরও বলেন, একটি জনকল্যাণমূলক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে পিআর পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বক্তারা বর্তমান দেশের সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণসহ নানাবিধ অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাদের মতে, দেশের ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল ইতিমধ্যেই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ঝালকাঠি-২ আসনের প্রার্থী আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ঝালকাঠি-১ আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী, জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মো. আব্দুল কুদ্দুস, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ওয়ালিউল্লাহ সরদারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মাওলানা আকন মোঃ রবিউল ইসলাম।প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক।ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102