বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে রেডক্রিসেন্টের দুর্যোগ পুর্বাভাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
২১৯

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

 

সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বিইসিআর প্রোগ্রামের উদ্যোগে “দুর্যোগ পুর্বাভাস শক্তিশালীকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৩:০০ টায়, উপজেলা পরিষদ হল রুমে, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বিইসিআর প্রোগ্রামের উদ্যোগে “দুর্যোগ পুর্বাভাস শক্তিশালীকরন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ১৩ টি ইউনিয়ন পরিষদ এর সচিবগন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ রেডক্রিসেন্ট যুব (RCY) সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগকালীন পুর্বাভাস, প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মো:নিজাম উদ্দিন ও গোয়াইনঘাট রেডক্রিসেন্টের ইয়োথ দলনেতা আশিষ দাস সৌরভ এর সঞ্চালনায় অনুসঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাস্থ্য বিভাগের সিনিয়র ডি আর আর অফিসার মো: মঞ্জুরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ পুর্ভাবাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

উক্ত সভার সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রামের ব্যবস্থাপক মো: সাইদুল ইসলাম ও সিলেট জেলা ইউনিটের ইউএলও মো: মিজানুর রহমান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102