বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
১৮৫

শেরপুর প্রতিনিধি:

সারা দেশের ন্যায় শেরপুরেও জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান ও মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়।

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে সম্পদ ও জীবনের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জি.এম নাহিদ হোসেন প্রমুখ।

সভার পরে শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৫ নিহতের পরিবারের সদস্যের হাতে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা মূল্যের আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ’র পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মধ্যে বেশ কয়েকটি হেলমেট বিতরণ করা হয়।

এসময় পরিবহন মালিক, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরটিএ শেরপুর সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102