বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
২৬৮

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি::

বিশ্বম্ভরপুর পরিষ্কার-পরিচ্ছন্নতা সাপ্তাহ উদযাপন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ আয়োজনের অংশ হিসেবে হাসপাতালের চারদিকে পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়েছে।
এতে হাসপাতালের সকল স্টাফ-কর্মচারীরা স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেছে।

গত বৃহসপতি বার (১৬অক্টোবর ) দুপুর একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন চন্দ্র বর্মণ। তার সাথে ছিলেন হাসপাতালের ডাক্তার, নার্সসহ সকল স্টাফরা।

এ বিষয়ে ডাক্তার জাহিদুল হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি পরিষ্কার-পরিচ্ছন্নতা সাফল ভাবে সম্পন্ন করার। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কাজেই আমরা সকলে মিলেই তা বাস্তবায়ন করবো।

এ বিষয়ে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ হুমায়ুন আলমগীর ফারুক বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের সকলের জন্যই প্রয়োজন। আমি আশা করি আমার টীম নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে শেষ করতে পারবো। সুনামগঞ্জ জেলায় বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সেরা।

বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের

সিনিয়র স্টাফ নার্স তামান্না আক্তার বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকা আমাদের কর্তব্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্যারের নেতৃত্বে হাসপাতালের ময়লা-আবর্জনা আমরা সব নির্দিষ্ট স্থানে ফেলবো। হাসপাতাল পরিস্কার রাখবো।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন চন্দ্র বর্মণ বলেন, আমরা সবসময় হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এতে সকলেই সহযোগিতা করতে হবে। যারা সেবা নিতে আসে তাদেরকেও সচেতনতা বৃদ্ধি করানো দরকার।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102