বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে এবার ফলাফলের শীর্ষে তোয়াকুল কলেজ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
২১৯

মতিউর রহমান গোয়াইনঘাট (সিলেট) :

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজের শিক্ষার্থীরা বেশ সুনামের সহিত সাফল্য অর্জন করেছে।

উপজেলার সব কয়টি কলেজ গুলোর মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে তোয়াকুল কলেজ। এবারের এইচএসসির ফলাফল বিপর্যয়ের মধ্যেও তোয়াকুল কলেজ তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। এই কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় ৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৬.২৫ শতাংশ।
জানা যায়, ২০১৭ সাল থেকে তিনবার গোয়াইনঘাট উপজেলায় তোয়াকুল কলেজ সেরা ফলাফল অর্জন করে ফলাফলের দিক দিয়ে প্রথম স্থানে অধিষ্ঠিত হয়। এইবার নিয়ে তাদের কলেজ এই চারবার গোয়াইনঘাটের সেরা ফলাফল ও প্রথম স্থান অধিকার করেছে।
তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান শিকদার বলেন,এই ফলাফল আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছেন কলেজের প্রভাষকবৃন্দ, যাঁরা অত্যন্ত নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতায় শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান করেছেন। তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের ফলেই আজ আমরা এই সাফল্য উপভোগ করতে পেরেছি।
এছাড়াও, কলেজ পরিচালনা কমিটির সহযোগিতা, অভিভাবকদের উৎসাহ ও এলাকাবাসীর সার্বিক সহায়তা আমাদের অনুপ্রাণিত করেছে প্রতিটি ধাপে। শিক্ষা বিস্তারে তাঁদের এ অবদান নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। তিনি তোয়াকুল কলেজের এ ধারাবাহিক অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং কলেজের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102