শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

নালিতাবাড়ীতে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
১৬৭

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে “আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন” এর উদ্যোগে পাঁচ শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাজনক জায়গায় এসব গাছ রোপন করা হয়।

“বৃক্ষরোপণ করি, সমাজকে সবুজায়ন করে গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির উপদেষ্টা হাজী ফরহাদ হোসেন এর সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে ফল, ফুল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এসময সংগঠনটির কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ, সাধারণ সম্পাদক শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, দপ্তর ও প্রচার সম্পাদক জায়েদ মাহমুদ রিজন, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ, কার্যকরী সদস্য আকাশ ও আশিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ জানান, সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পরথেকে সুবিধাজনক স্থানে ও চাহিদা মোতাবেক জায়গায় প্রয়োজনীয় বৃক্ষরোপনসহ সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড চালিয়ে আসছে। সবার পরামর্শ ও সার্বিক সহযোগিতা পেলে প্রয়োজন ও চাহিদা মোতাবেক প্রতিবছর বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা সম্ভব হবে বলে সংগঠনের সদস্যরস আশাব্যক্ত করেন। তারা জানান, এবছর আমাদের রোপন করা চারাগুলো আগামী কয়েক বছরের মধ্যেই পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালনের পাশাপাশি এলাকা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102