শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

শান্তিগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
১৬২

 

শান্তিগঞ্জ প্রতিনিধি :

মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্প কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে
“জলবায়ু সহনশীল মাছ চাষে, জীবন জীবিকায় সমৃদ্ধি আসে’’ এই স্লোগানকে সামনে রেখে শান্তিগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যচাষী ও মৎস্যজীবি সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় র‍্যালি পরবর্তী উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এফএও ফিল্ড কো-অর্ডিনেটর ড: শফি উল্লাহ্ এর পরিচালনায় ও উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাগলা মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, এফএও ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট জিয়াউল হক ও প্রজেক্ট সাপোর্ট এসিসটেন্ট ফারজানা আক্তার, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল- আমিন, উপজেলা কার্প হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান সহ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মৎস্যজীবি, মৎস্যচাষী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভায় জলবায়ু পরিবর্তন ও সহনশীলতা সম্পর্কিত বিভিন্ন সচেতনামূলক নাটিকা, গান, ছবি অঙ্কন ইত্যাদি প্রদর্শন করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102