বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জে নিসচা’র মাসব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
১৭৫

আব্দুস সামাদ আফিন্দী::

“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”—এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের আব্দুর জহুর সেতুর কাছে চালক, মালিক, যাত্রী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ ও সরাসরি সচেতনতামূলক প্রচার চালানো হয়। লিফলেটে নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরা নানা বার্তা স্থান পায়।

ক্যাম্পেইনের নেতৃত্ব দেন নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ ওবায়দুল হক মিলন। তার নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত চালক, যাত্রী ও পথচারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে নিরাপদ চলাচলের গুরুত্ব তুলে ধরা হয়।

নিসচা’র পক্ষ থেকে মোটরযান চালকদের প্রতি আহ্বান জানানো হয়—তারা যেন ট্রাফিক আইন মেনে চলে, গাড়ির যান্ত্রিক অবস্থা পরীক্ষা করে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালান। মালিকদের প্রতি আহ্বান জানানো হয়, তাদের যানবাহন নিয়মিত ফিটনেস পরীক্ষার আওতায় আনতে। যাত্রীদের অনুরোধ করা হয়, তারা যেন চালকদের ওপর অযথা চাপ প্রয়োগ না করেন এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতন থাকেন। পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহারের আহ্বান জানানো হয়।

উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য মোহাম্মদ নুর, ওবায়দুল মুন্সী, মাইনুদ্দিন, আব্দুল বাছির, শফিউল আলম, এমডি মহসিন, আব্দুল মতিন পীর, আবু হুরায়রা ফাহিম প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102