বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নকলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
২০১

নকলা (শেরপুর) প্রতিনিধি;

শেরপুরের নকলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সকালে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ও আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে ধারন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারিন্টেন্ডেন্ট, সহকারী প্রধান শিক্ষক, সহসুপার, সহকারী শিক্ষক ও এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত নবযোগদানকৃত শিক্ষকগন বক্তব্য রাখেন। বক্তারা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, ‘শিক্ষকগন জাতি গড়ার কারিগর। তাঁদের বলিষ্ঠ নেতৃত্বে সমাজ থেকে বিতাড়িত হবে সকল বৈষম্য ও অনাচার, গড়ে উঠবে মূল্যবোধসম্পন্ন ও সুশিক্ষিত নতুন প্রজন্ম।’ এদিবস উপলক্ষে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, সহসুপার ও তাদের প্রতিনিধিগন, এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত নবযোগদানকারী সহকারী শিক্ষকবৃন্দ, উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102