বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শেরপুরে ৫ উপজেলা ও ১টি পৌরসভার জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
২২৪

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের সবকয়টি (৫টি) উপজেলা পরিষদ ও একটি পৌরসভার নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, নেতা-কর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত হওয়ার পরে শুক্রবার (৩ অক্টোবর) রাতে শেরপুর জেলা জামায়াতের প্রচার বিভাগ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরমধ্যে, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী মাহবুবা ইসলাম সায়েমা-কে দলীয়ভাবে মনোনিত করা হয়েছে।

জেলার অন্যান্য উপজেলা গুলোর মধ্যে, সদর উপজেলার চেয়ারম্যান পদে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে শেরপুর শহর জামায়াতের সেক্রেটারী প্রভাষক জাহিদ আনোয়ার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা মহিলা জামায়াতের কর্মী জান্নাতুন নাসরিন।

নালিতাবাড়ী উপজেলার চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মোমেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী নাসরিন জাহান রিনা। এছাড়া নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহাদাৎ হোসেন বিএসসি-কে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়েছে।

ঝিনাইগাতী উপজেলার চেয়ারম্যান পদে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এডভোকেট রাশেদ বিন কামাল, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোরশেদা পারভীন।

শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান পদে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাছুরা খাতুন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102