বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : বদরুজ্জামান সেলিম

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
২০২

জাহিদুল ইসলাম সিলেট ::

সিলেট-০৪ আসনের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি বাজারে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
এসময় তিনি বলেন, কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা ও জনগণ জনসংযোগে আছেন। কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ।
তিনি বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি আর তাই সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় দল। সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করারও আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, ৬নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবলুল হোসেন বাবুল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, মহানগর যুবদলের ত্রাণ পুর্নবাসন বিষয়ক সম্পাদক রোমান আহমেদ রাজু, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাহমুদ হোসাইন পাখি মিয়া, সহ-সভাপতি সওয়াব আলী, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার ফারুক, জেলা ছাত্রদলের সদস্য কামিনুর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন সুলতান, এমসি কলেজ ছাত্রদলের ক্রীড়া সম্পাদক গিয়াস রানা, এম সাইফুর রহমান কলেজ ছাত্রদলের সভাপতি সালমান আহমদ, সাধারণ সম্পাদক আফজল, সহ-সভাপতি দুলাল, ছাত্রদল নেতা জসিম উদ্দিন মুন্না, ইব্রাহিম, হাসান, ওয়াহিদুর, তামিম, ইমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

ছবি ক্যাপশন:
সিলেট-০৪ আসনের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি বাজারে ৩১ দফার প্রচারপত্র বিতরণ করছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102