বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

দুবাইতে নিখোঁজ জামালগঞ্জের যুবক রুহুল আহমদ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
১৯৬

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি ::

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের মানিগাঁও গ্রামের প্রবাসী যুবক রুহুল আহমদ প্রায় ২২ দিন যাবত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শারজাহ এলাকায় নিখোঁজ রয়েছেন।
তিনি ২০২২সালে দুবাইয়ে কাজের উদ্দেশ্য পাড়ি জমান।
নিখোঁজ রুহুল আহমদ উপজেলার ভীমখালি ইউনিয়নের মানিগাঁও গ্রামের আতাউর রহমানের ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২২ দিন আগে হঠাৎ করে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

রুহুল আহমদের পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়া তাদের জন্য দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে ফিরে পেতে প্রবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে স্বজনরা বলেছেন— দুবাই-শারজাহ প্রবাসী ভাই-বোনেরা, দয়া করে রুহুল আহমদের খোঁজ পেতে আমাদের সহযোগিতা করুন। কেউ তার অবস্থান সম্পর্কে কিছু জানলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করবেন ০১৭৯১৪২৭৯২১ এই নাম্বারে।

এবিষয়ে চট্টগ্রাম দুবাই প্রবাসী কল্যাণে যোগাযোগ করলে তারা জানান এই নামে দুবাই সিআইডি কাউকে গ্রেফতার করে নাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102