বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

নকলায় ক্রীড়া সংস্থার উদ্যোগে ষ্টীলের ৩টি গোলবার স্থাপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে
৩১০

নকলা (শেরপুর) প্রতিনিধি:

জাতীয় গ্রীষ্মকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেরপুরের নকলা উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি মাঠে ষ্টীলের নতুন গোলবার স্থাপন করা হয়েছে। নতুন গোলবার পেয়ে খেলোয়াড়, স্থানীয় জনগন ও ক্রীড়ামোদীসহ ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট সবাই খুশি৷

তথ্য মতে, উপজেলার নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও কলাপাড়া মোজাকান্দা মাঠে ফুটবল খেলার গোলবার এবং নকলা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে হ্যান্ডবল খেলার গোলবার স্থাপন করা হয়।

মাঠের সঠিক মাপ ও মাঠ সজ্জিত করনের কাজে পরামর্শ প্রদানে ছিলেন ফুটবল খেলার স্থানীয় প্রশিক্ষণ মাজেদুল হক সুমন, গৌড়দ্বার বিএল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম, নকলা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আসাদুজ্জামান প্রমুখ।

উপজেলার গুরুত্বপূর্ন তিনটি মাঠে ষ্টীলের নতুন তিনটি গোলবার স্থাপন শেষে পরিদর্শন পূর্বক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. জাহাঙ্গীর আলম। এসময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক, সহকারী শিক্ষক, ক্রীড়ামোদী জনগণসহ অনেকে উপস্থিত ছিলেন।

ফুটবল খেলার স্থানীয় প্রশিক্ষণ মাজেদুল হক সুমন বলেন, ‘উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সুপারিশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. জাহাঙ্গীর আলম স্যারের সার্বিক সহযোগিতায় ষ্টীলের নতুন গোলবার স্থাপন হওয়ায় উপজেলার ফুটবল ও হ্যান্ডবল খেলোয়াড়দের দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে। তিনটি নতুন গোলবার স্থাপন করায় উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের পক্ষ থেকে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102