বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

সিলেট সীমান্তে বিজিবি ধরলো সাড়ে ১৭ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ 

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
২১০

 

জাহিদুল ইসলাম ::

 

সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় গরু, মদ ও বিভিন্ন রকম চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালায়।

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত ফাঁড়ির টহল দল মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪২ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

এছাড়া শনিবার জৈন্তাপুর, গোয়াবাড়ি ও সুরইঘাট সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে ৫টি গরু, ৭২ হাজার ২০০ পিস সুপারি, ৮ হাজার ১২০ প্যাকেট পাতার বিড়ি, ৬০০ কেজি ফুলের ঝাড়ু ও ২টি কাঠের নৌকা জব্দ করে। জব্দকৃত পণ্যেও মূল্য প্রায় ১৭ লাখ ৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

উভয় অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৭,৬৯,০০০ (সতের লক্ষ ঊনসত্তর হাজার) টাকা।

 

এবিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং অন্যান্য মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102