বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু 

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে
২০৮

শেরপুর প্রতিনিধি:

শেরপুর সদর উপজেলায় সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, জামাল মিয়া শুক্রবার বিকেলে পাশের চারনং চর এলাকায় একটি বিষাক্ত সাপ ধরেন। এ সময় অসাবধানতার কারনে সাপটি তার হাতের আঙুলে দংশন করে। বিষয়টি তিনি প্রথমে গুরুত্ব দেননি। কিন্তু প্রায় দেড় ঘণ্টা পর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং দ্রুত অসুস্থ হতে থাকে। এসময় পরিবারের লোকজন তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তার শরীরে এন্টিভেনম প্রয়োগ করা হয়। তখন তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ নেওয়ার পথে নকলা উপজেলায় পৌঁছালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া বলেন, ‘এন্টিভেনম প্রয়োগ করার পরেও ওঝা জামালের মৃত্যু বেদনা দায়ক। তার চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কোন প্রকার অবহেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102