বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
১৮৪

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার পশ্চিম পাগলা ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যােগে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭.০০ ঘটিকায শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলার ইনাতনগর গ্রামে উক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।

পশ্চিম পাগলা ইউপি জামাত নেতা পল্লী চিকিৎসক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও পশ্চিম পাগলা ইউপি জামায়াতের বায়তুল মাল সম্পাদক অলিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর -শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলওয়ার হোসেন,
পশ্চিম পাগলা ইউপি জামায়াতের সভাপতি কাজী নুরুল হক, পূর্ব পাগলা ইউপি জামাতের সেক্রেটারি শিব্বির আহমদ, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক উবায়দুল হক রাহাত।

আরও বক্তব্য রাখেন দলিল লিখক আনর আলী, জামায়াতে ইসলামী পশ্চিম পাগলা ইউপি শাখার সহ-সভাপতি মো. জাবির আহমদ, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক তাহমিদ আহমেদ, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম হাবিব সায়েম।

 

এসময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী জয়কলস ইউনিয়ন শাখার সভাপতি মো. তাজুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা শাখার শ্রমিক কল্যাণ সেক্রেটারী মামুন আহমেদ ও সাবেক ইউপি মেম্বার মঈনুদ্দিন প্রমূখ।

এরপর রাত সাড়ে ৮.০০ টার দিকে পশ্চিম পাগলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী পশ্চিম পাগলা ইউনিয়ন শাখার সভাপতি কাজী নুরুল হকের বাড়িতে এক ওয়ার্ড সভায় অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ।

এর আগে পূর্ব পাগলা ইউনিয়নের মনবেগ, আলমপুর, মাহমদপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ড সভায় অংশগ্রহণ করেন প্রধান অতিথি এডভোকেট ইয়াসীন খান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102