শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নকলা ইউএনও ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্র যখন সন্ধিক্ষণে: বাংলাদেশ, ইতিহাস, উগ্রতা ও ভবিষ্যতের প্রশ্ন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভালুকা শাখার কার্যনির্বাহী কমিটির অনুমোদন তিন শব্দের সখ্যতা ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউ কের পক্ষ থেকে কোরবানি মাংস বিতরণ সম্পন্ন। বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়।

জন্ম-মৃত্যু নিবন্ধন পারফরমেন্সে ২৩ ধাপ এগিয়েছে নকলা, প্রথম স্থানে ফের ঝিনাইগাতী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে
২১৬

শেরপুর প্রতিনিধি:

ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন পারফরমেন্সে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পারফরমেন্স ফের প্রথম স্থানে রয়েছে। আর গত একমাসের ব্যবধানে ২৩ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে নকলা উপজেলার পারফরমেন্স।

গত জুলাই মাসে ঝিনাইগাতী উপজেলার পারফরমেন্স ছিলো বিভাগ সেরা তথা প্রথম স্থানে। আগস্টের পারফরমেন্সেও নিজের অবস্থান ধরে রেখেছে ঝিনাইগাতী উপজেলা। তবে, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম যোগদানের পরে তার তত্বাবধানে ও প্রচেষ্ঠায় জুলাই মাসের ২৯তম অবস্থান থেকে এগিয়ে নকলার পারফরমেন্স ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

জেলার অন্যান্য উপজেলা গুলোর মধ্যে জুলাই মাসে শ্রীবরদী উপজেলার অবস্থান ছিলো ১৮তম, নালিতাবাড়ী উপজেলার ২২তম ও শেরপুর সদর উপজেলার অবস্থান ছিলো ২৫তম স্থানে। তবে একমাসের ব্যবধানে নালিতাবাড়ী ২২তম স্থান থেকে এগিয়ে ৭তম স্থানে উঠে এসেছে। কিন্তু শেরপুর সদর উপজেলা ২ ধাপ পিছিয়ে ২৭তম অবস্থানে ও শ্রীবরদী উপজেলার পারফরমেন্স ১০ ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমেছে।

তথ্য মতে, ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার মধ্যে জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন পারফরমেন্সে ময়মনসিংহ সদর উপজেলার অবস্থান ছিলো সবার শেষে তথা ৩৫তম স্থানে। তবে আগস্টর মাসের পারফরমেন্সে ময়মনসিংহ সদর উপজেলার ৪ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102