শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

শান্তিগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যায় জমকালো আয়োজন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
২০০

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা জাসাসের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, পল্লীগীতি, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাছন রাজা, পাগল হাসান ও রাধারমণ দত্তের কালজয়ী গান পরিবেশন করেন স্থানীয় খ্যাতিমান শিল্পীরা। শিল্পীদের সুমধুর কণ্ঠে সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে ওঠে উপস্থিত দর্শকশ্রোতা। সাংস্কৃতিক বৈচিত্র্যের এই আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। বিএনপি সবসময় সংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনার লালন করে এসেছে। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা প্রমাণ করে, আমরা কেবল রাজনীতির ময়দানে নয়, শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও ঐতিহ্য ও মূল্যবোধকে লালন করে যাচ্ছি। স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাংস্কৃতিক জাগরণ সবচেয়ে বড় শক্তি। শান্তিগঞ্জের এই ঐক্যবদ্ধ আয়োজন আমাদের আগামী দিনের লড়াইয়ে শক্তি জোগাবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছলিবনুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা ওয়াকিব মিয়া, আরজক আলী, শহিদুজ্জামান, ফখরুজ্জামান, সেলিম আহমদ, শের আলম শিশু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব আহমদ এবং উপজেলা জাসাসের আহ্বায়ক নাজমুল হক।
এছাড়াও শান্তিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ময়না মিয়া ও আব্দুল লতিফসহ মোজাহিদ খান, সুফি মিয়া, মিলন মিয়া, সবুজ, জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদলের তরুণ নেতৃত্বও অংশ নেয় এ জমকালো অনুষ্ঠানে। তাদের মধ্যে ছিলেন মুরশেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মেহেরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংস্কৃতিক এই আয়োজন শান্তিগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর উজ্জ্বল রূপ বহন করে, যা কেবল রাজনৈতিক ঐক্য নয়, সংস্কৃতিচর্চারও এক অনন্য নজির হয়ে থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102