রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

সিলেটে পৃথক অভিযানে মহিষ ও বিড়িসহ ৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য  জব্দ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
৯৭

সিলেট জেলা সংবাদদাতা :

সীমান্ত সুরক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আবারও সফল অভিযান পরিচালনা করেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দিনব্যাপী পৃথক পৃথক অভিযানে প্রায় ৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ করেছে বিজিবি ।

 

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর লক্ষীবাজার বিওপি’র একটি বিশেষ টহল দল মইয়াখালী এলাকায় সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পাতার বিড়ি ৬,৮৬৪ প্যাকেট জব্দ করা হয়। এর বাজারমূল্য ধরা হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা।

 

এছাড়া একই দিনে জৈন্তাপুর ও ডোনা বিওপি’র টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ১টি এবং ৫০০ কেজি চিনি আটক করে। এসবের সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা।

 

দুই অভিযানে মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়ায় ৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা।

 

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন- আমরা সবসময় সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ। বিজিবির প্রতিটি সদস্য সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এই অভিযান শুধু অবৈধ পণ্য আটক নয়, বরং সীমান্ত জনগণের আস্থা অর্জনের এক অনন্য দৃষ্টান্ত। সীমান্তকে সুরক্ষিত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102