শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

১১ ফুটবলারকে সিলেট বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করল রেফারি এসোসিয়েশন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
১৪৬

সিলেট জেলা সংবাদদাতা ::

সিলেট জেলা স্টেডিয়ামে চলছে সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত:উপজেলা  ফুটবল টুর্নামেন্ট ২০২৫। দুটি ম্যাচে খেলোয়ারদের সাথে রেফারির অনাকাক্সিক্ষত ঘটনার জেরে ১১ ফুটবলারকে সিলেট বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছে সিলেট জেলা রেফারি এসোসিয়েশন।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে এসোসিয়েশনের অফিসে সভা করে ১১ ফুটবলারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়া।
১১ ফুটবলার হলেন- গোয়াইনঘাটের নাইম, বিপ্লব ও শরিফ। বিশ্বনাথের সামসুদ্দিন, তাসিম, জাকির, হাফিজুর, সোহাগ হোসেন অন্তর, রুমেল, মাহেদুর ও জগলু।
গোয়াইনঘাট ও বিশ্বনাথের এই ১১ খেলোয়াড় সিলেট বিভাগের জেলা, উপজেলার কোনো মাঠে খেললে তাদের খেলা কোনো রেফারি পরিচালনা করবেনা বলে ঘোষণা দেয়া হয়। চার বছরের জন্য এমন নির্দেশনা বলবত থাকবে।
অন্যদিকে, সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের রেফারিরা ওই ১১ ফুটবলারের ম্যাচ পরিচালনা করলে তাকে সংগঠনের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে। এমনকি অভিযুক্ত রেফারির সনদও বাতিল হতে পারে।
সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় রেফারি হোসাইন আহমদ হাছান।
উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্যসচিব আব্দুল আজিম, সদস্য আনোয়ার হোসেন সাজু, আনোয়ার মিয়া, সিরাজুল ইসলাম তালুকদার, কাওছার আহমদ, আমিনুল হক লিটন, আবু সুফিয়ান চৌধুরী, আব্দুল মুমিন ডালিম, আব্দুর নূর, মইনূল ইসলাম, রাজু, ইমরান হোসেন চৌধুরী ইমন, আমিনুল ইসলাম আমিন, জাহেদ মাস্টার, কাওছার, হাবিব হাসান কাসেম, বদরুল, জিয়া ও লুকু প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102