মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে জৈন্তাপুরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
১০৬

জৈন্তাপুর সংবাদদাতা ::

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জৈন্তাপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ( রবিবার (৩১ আগস্ট) রাত ৮টা জৈন্তাপুর উপজেলা সদরে এ এম জাবেদ ও নাসির উদ্দীন পান্নার নেতৃত্বে এ কর্মসূচি সম্পন্ন হয়।

মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলার সদস্য ওলিউর রহমান এবং শ্রমিক অধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলার সভাপতি আবু সায়েম। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলার সাবেক সদস্য সচিব এমরান আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থাকা নুরুল হক নুরের ওপর হামলা দেশের জনগণের অধিকার হরণ করার অপচেষ্টা। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে। একই সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায় ও নির্যাতন দিয়ে কোনো আন্দোলনকে দমন করা যায় না। বরং জনগণের সত্যের পক্ষে অবস্থানই ন্যায় প্রতিষ্ঠার পথ সুগম করে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102