বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বিশ্বম্ভরপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষন  অনুষ্ঠিত 

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
১৮২

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার প্রশাসনের প্রাঙ্গণের জলাশয়ে হাওর বিলাস প্রাঙ্গণে তাহিয়া একাডেমির উদ্যোগে শিশুদের সাঁতার শেখানোর প্রশিক্ষন কার্যক্রম  অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের  তাহিয়া একাডেমির আয়োজনে বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে শিশুদের মধ্যে সাঁতার প্রশিক্ষণ  আয়োজন করা হয়। এতে এলাকার অনেক ক্ষুদে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন  ।

এ সময় তাহিয়া একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক শফিউল আলমের সার্বিক সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রশিক্ষক বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিসের প্রতিনিধি আলী হায়দার, বিশ্বম্ভরপুর প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইসলামী ঐক্য জোটের সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল্লাহ পলাশী, জমিয়তে ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি আবুল কাশেম সাঈদ, প্রমূখ।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিশুদের পানিতে নিরাপত্তা এবং সাঁতারের গুরুত্ব তুলে ধরেন।

আয়োজক প্রতিষ্ঠান তাহিয়া একাডেমির পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে তাদের আত্মরক্ষা, আত্মবিশ্বাস এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়ভাবে এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং আগামীতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102