বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে বিনামূল্যে সুপার সিক্সটির ৫শতাধিক চারাগাছ বিতরন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
২১৯

আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জ প্রতিনিধি ::

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৬ আগস্ট ) সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলায় আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে । জামালগঞ্জ রিভারভিউ পার্কে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান সমন্নয়ক তাহের আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী,আবতাহিনুর খান উদয়, টিম লিডার বায়েজিদ আহমদ মারুফ ,রাহাদ আলম,আসমাউল, আবু ইউসুফ নাঈম , ইউনিয়ন সম্বয়ক,সুমন শিকদার,প্রবাল,বাদল,সদস্য রাজু,জুনায়েদ হোসেন সুয়েব, তোফায়েল, মৃদুল,শাহরিয়া প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকের দায়িত্ব হলো অন্তত একটি করে গাছ লাগানো। পরিচ্ছন্নতা শুরু করতে হবে নিজ নিজ বাড়ি ও আশপাশ থেকে। তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতে হলে এই ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ বাড়াতে হবে। বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়মিত আয়োজন করা গেলে জামালগঞ্জ আরও সবুজ ও স্বাস্থ্যকর এলাকায় পরিণত হবে। এসময় উপজেলার ৫শতাধিক মানুষের মাঝে গাছের ছাড়া বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102