বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

সুনামগঞ্জ-১: আনিসুল হকের নেতৃত্বে জামালগঞ্জ জনসভায় ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
১৮৮

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার:

রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচার ও বাস্তবায়নের অংশ হিসেবে সভায় লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান। যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রোকন এবং ভীমখালী ইউনিয়ন বিএনপির সদস্য আবু সায়েম।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন জরুরি। আমরা জনগণের পক্ষে আছি। আগামী নির্বাচন জনগণের ভোটে নির্ধারিত হতে হবে। পিআর পদ্ধতি মানি না, মানব না – কারণ এই পদ্ধতিতে জনগণের ভোটাধিকার ক্ষুন্ন হয়।”তিনি আরও বলেন, “জনগণ ভোট দিতে চায়, তাদের মতামতের প্রতিফলন চায়। তাই পিআর পদ্ধতি বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, জুলফিকার আলী ভুট্রো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, যুবদল নেতা এনামুল হক এনাম, জামালগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, গোলাম রব্বানী আফিন্দী, মোহাম্মাদ আলী, জামালগঞ্জ সদর ইউনিয়নের আহবায়ক কমিটির আহবায়ক বশীর আহম্মেদ, জামালগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক মোবারক তালুকদার, সদস্য সচিব আসাদ নুর সাদি, ধর্মপাশা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিব উল্লাহ সহ স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102