বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

জৈন্তাপুরে ফারুক আহমদ’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
১৯৬

জৈন্তাপুর সংবাদদাতা ::

জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-ক্রীড়া সম্পাদক  মরহুম ফারুক আহমদ এর ৪ র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় ফতেপুর (হরিপুর) ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক (মেম্বার) সভাপতিত্ব করেন  ও সঞ্চালনা ছিলেন  সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ।

স্মরণসভায় বক্তারা বলেন, মরহুম ফারুক আহমদ ছিলেন জৈন্তার মাটি ও মানুষের নিবেদিত এক নেতা। বৃহত্তর জৈন্তা অঞ্চলে তিনি ছিলেন সুপরিচিত সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব।  এলাকার যেকোনো সমস্যায় তিনি সর্বাগ্রে এগিয়ে আসতেন। একজন খাঁটি জৈন্তাপুরী মানুষ হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল। বক্তারা বলেন, তার মৃত্যুতে জৈন্তাপুরে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মতিন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হাশিম, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, জেলা উলামা দলের সদস্য সচিব এম এম কামাল উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিন, সহ-সভাপতি ইলিয়াছ আলী সাজু (মেম্বার),  জৈন্তাপুর উপজেলা জামাতের  সেক্রেটারী আলহাজ্ব রফিক আহমেদ, সিলেট গ্যাসফিল্ড লিমিটেড শ্রমিক দলের সভাপতি বশির আহমেদ , প্রচার ও গবেষণা সম্পাদক আলহাজ্ব মো. হেলাল উদ্দিন, সদস্য জামাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক  যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক জামাল আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ মোহাম্মদ কিবরিয়া, যুবদল নেতা কবির আহমেদ খান,তোতা মিয়া,কমর উদ্দিন প্রমুখ।

সভা শেষে দারুল উলুম হেমু মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা সাইফুর রহমানের মোনাজাতের মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এবং সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102