রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

সিলেটে বক্ষব্যাধি হাসপাতালে পরিচ্ছন্নকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
১১৬

সিলেট জেলা সংবাদদাতা ::

 

সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মী রাহেলা খাতুনের অবসরজনিত কারণে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন ডা. মো: নাসির উদ্দিন বলেন, একজন কর্মচারীকে আমাদের মূল্যায়ন করতে হবে। তবে তাকে কাজে মনোযোগী হতে হবে। তখন চাকুরীর বিদায় বেলায় মূল্যায়ন পাওয়া যায়। যেমন আমাদের বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মী রাহেলা খাতুন অবসরজনিত কারণে তাহার কাজের মূল্যায়ন করা হয়েছে। তাহাকে উক্ত প্রতিষ্ঠান বিদায় সংবর্ধনা জানিয়ে সবাইকে উৎসাহ করা হয়েছে। তিনি আরও বলেন, পাশাপাশি আমাদের স্বাস্থ্যখাত আরও গতিশীল করে তুলতে ক্লিনিকের রোগীদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে।”

সোমবার (১৮ আগস্ট) ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা: মো: এহসানুল ইসলামের সভাপতিত্বে ও ডাঃ শান্তনু দত্ত এর পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনা অনষ্টানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা সিলেট ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত বলেন, উক্ত অনুষ্ঠান আমাদের মিলেমিশে কাজ করার উৎসাহ প্রেরণা জাগায়। সেক্ষেত্রে সবার সুদৃষ্টি রাখার আহবান জানান।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ ফাতেমা ইয়াছমিন, সিনিয়র কনসালটেন্ট বক্ষব্যাধি ক্লিনিক ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা জামান খান, সন্তোষ সিনহা, দিলদার হোসেন, সুরভী সিনহা, নিলিমা হোসাইন, মোঃ নেছার আহমদ, দিলীপ সরকার, নজরুল ইসলাম, স্বপ্না, তাপস দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী সংবর্ধিত অতিথিকে অফিসের সবাই মিলে গাড়িতে তুলে দিয়ে বিদায় জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102