বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গোয়াইনঘাটে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
১৯৮

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা ::

 

সিলেট চার আসেন সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমদ বলেছেন শুধু ভালো ফলাফল করলেই হবে না, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষও হতে হবে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাংলাবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন এসএসসি কৃতি শিক্ষার্থীদের
শুধু জিপিএ-৫ অর্জন একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশুনার পাশাপাশি সামাজিক সচেতন মানুষ হিসেবে বড় হতে হবে। মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, সহমর্মিতা, যুক্তিবাদিতা ও দেশপ্রেমের গুণাবলীতে শিক্ষার্থীদের সমৃদ্ধ হতে হবে। আমাদের উচিত হবে তাদের স্বতন্ত্র প্রতিভা বিকাশের উপযোগী পরিবেশ তৈরি করে দেয়া।

অনুষ্ঠানে পরিষদের সভাপতি সাদিক আহমেদ রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হোসেন ও জসিম উদ্দিন এর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লুকমান উদ্দিন, মাস্টার কুতুবউদ্দিন, পরিষদের উপদেষ্টা মমতাজুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আখতার ফারুক, তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, ফতেহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন বাবুল ও যুগ্ম আহবায়ক জসিম উদদীন, ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আকব, গিয়াস রানা,নাছির উদ্দিন, দুলাল প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সংবর্ধিত শিক্ষার্থীরাও তাদের সাফল্য ও পরিশ্রমের গল্প শেয়ার করেন। আলোচনা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102