বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

পশ্চিম বীরগাঁওয়ের দুর্দান্ত জয়

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
২৫০

মান্নার মিয়া শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)

 

শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর দ্বিতীয় ম্যাচে চমৎকার খেলায় পূর্বপাগলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করেছে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন ফুটবল দল।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় ঐতিহ্যবাহী পাথারিয়া গ্রামের পশ্চিম মাঠে অনুষ্ঠিত হয় এই রোমাঞ্চকর খেলা। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ–প্রতিআক্রমণে ব্যস্ত থাকলেও প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পশ্চিম বীরগাঁওয়ের এক ঝলমলে আক্রমণ থেকে নির্ধারক গোলটি আসে। গোল খাওয়ার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে পূর্বপাগলা, তবে শক্ত রক্ষণভাগ আর গোলরক্ষকের দৃঢ়তায় আর কোনো গোল করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে পূর্বপাগলা একের পর এক আক্রমণ চালালেও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত প্রথমার্ধে করা সেই একমাত্র গোলের সুবাদে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে পশ্চিম বীরগাঁও ফুটবল দল।

খেলা শেষে বিজয়ী দলের একজন খেলোয়াড়কে “ম্যান অব দ্য ম্যাচ” ক্রেস্ট তুলে দেন আজকের খেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুকান্ত সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফারুক আহমেদ, সুনামগঞ্জ-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এডঃ ইয়াছিন খান, ১২ দলীয় জোটের জমিয়তের মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিনুর রশীদ, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম এবং পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জাগীরদার খোকন, যুব উন্নয়ন অফিসার সন্ধীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকি, পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ক্রিড়া শিক্ষক মৃদুল কান্তি দাস।
উপজেলা বিএনপি নেতা সৈয়দ আকিকুর রহমান,উপজেলা জামায়াতের এসিস্টেন সেক্রেটারি আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন,পাথারিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃতারা মিয়া,মোঃমোশাহিদ মিয়া,
ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ আক্কাস মিয়া, সদস্য আঙ্গুর মিয়া, ১নং ওয়ার্ড সদস্য মোঃ রাজ্জাক মিয়াসহ এলাকার অসংখ্য ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে আয়োজক কমিটি জানায়, শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ অংশ নেওয়া প্রতিটি খেলাই হবে সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দর্শকপ্রিয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102