বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জৈন্তাপুরে দরবস্ত- কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন  

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
১৮৫

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত টু কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে সর্বস্তরের জনগণের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫ টায় দরবস্ত ত্রিমুখি পয়েন্টে ৪নং দরবস্ত ইউপি সদস্য মুসলিম আলীর ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল ও এম আর রাহিনের যৌথ সঞ্চালনায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য জেলা জামাতের সেক্রেটারি’ সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, এ সড়কটি শুধু দরবস্ত নয়, কানাইঘাট ও জৈন্তাপুরের লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকার কারণে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণ,সবক্ষেত্রেই মানুষ আজ সীমাহীন দুর্ভোগে পড়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এ সড়ক সংস্কারের বিষয়টি আমি সংশ্লিষ্ট দপ্তরে জোরালোভাবে তুলে ধরব এবং জনগণের আন্দোলনের সঙ্গে সর্বাত্মকভাবে থাকব। শীঘ্রই এই সড়কটি সংস্কার না হলে আমার দুই উপজেলাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিব।

 

এসয়মে প্রধান বক্তার বক্তব্যে ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষাকালে খানাখন্দে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। অবিলম্বে সংস্কারের ব্যবস্থা নিতে হবে, অন্যথায় জনস্বার্থে আরও বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।

 

এসময়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, সাবেক ইউপি সদস্য মঈনুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য আব্দুর রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, যুবদল নেতা নুরুল হক ও শামীম আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন, মাওলানা কামাল উদ্দিন ও রিয়াজ উদ্দিন প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102