বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করলেন চার এমপি প্রার্থী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে
২০২

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

 

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাশা করে,দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনকে স্বাগতম জানানোর মধ্যে দিয়ে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ পৌরসভার পাটানবাড়ীতে সাবেক চেয়ারম্যান ও মহকুমা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম ক্যাপ্টেন আব্দুল অদুদ পাটান সাহেবের বাড়ীতে উক্ত কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চারবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা য়ুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আসপিয়ার পুত্র ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক, সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র প্রদপ্রার্থী আব্দুল্লাহ আল নোমান ও বিএনপি নেতা এডভোকেট আনিসুজ্জামান শামীম।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল করিম পাটান,মইনুল ইসলাম,আব্দুল মজিদ,শামছুল হক,জুলহাস আহমদ পাটান,হোসেন আমির,আক্তার হোসেন রানু,জাকিরুল ইসলাম তপু,শুয়েব চৌধুরী,শফিউল হক,আবুল হায়াত,মোঃ জামাল উদ্দিন,ওমর ফারুক,শুয়েব আহমদ,জুয়েল মিয়া,সাদেক পাটান,ফরহাদ আহমেদ পাটান,পারভেজ আহমদ,হোসেন আহমদ জুয়েল,সালেহ হক রাজীব,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম শফিক,জাহাঙ্গীরনগর ইউপি বিএনপি নেতা জাকির হোসেন,ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহী ও তানিম রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাষ্ট্রের নিউজার্সি ষ্টেটের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ পাটানের উদ্যোগে বিশেষ মুনাযাত পরিচালনা করা হয়। পরে সমবেত নেতাকর্মী সমর্থকদের মধ্যে বিতরন করা হয় এক হাজার প্যাকেট খাবার। সভায় বক্তারা বলেন,সুনামগঞ্জ সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন,আবুল মনসুর শওকত,ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক ও আব্দুল লতিফ জেপি এই ৪ জন পদপ্রার্থীর পক্ষ থেকে আমরা এই ঘোষণা দিচ্ছি যে,দল যাকেই মনোনয়ন দেবে আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে সকল কার্যালয়ের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসুচি বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করতে রাজপথে সোচ্চার থাকবো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102