বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে জামায়াতে ইসলামীর জনশক্তি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
২৫৭

 

মো. শাহীন আলম,স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের লালবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জনশক্তি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা তোফায়েল আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর জামালগঞ্জ উপজেলা শাখার আমীর হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুহীত, জামালগঞ্জ সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়নের সভাপতি আতিকুর রহমান, ফেনারবাঁক ইউনিয়নের সভাপতি মোশায়েল আহমদ ও খাইরুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন ভীমখালী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবিব।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী বর্তমানে দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হলেও গণমানুষের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আল্লাহর অশেষ রহমতে দলটি আজও টিকে আছে এবং দেশবাসীর মুক্তির সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে।

প্রধান অতিথির বক্তব্যে মাও. তোফায়েল আহমদ খান বলেন, “দেশমাতৃকার কল্যাণে সকল বিভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সকল প্রকার জুলুম-নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

সমাবেশের শেষপর্যায়ে আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত ও নির্যাতিত নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া ও সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102