শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

নির্বাচন বানচাল করে তামাবিল স্থলবন্দরের অঘোষিত সম্রাট শাহপরাণ”

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
১২৫

বিশেষ প্রতিনিধি,সিলেটঃ

 

সিলেট সর্ববৃহৎ স্থলবন্দর তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন তামাবিল আমদানিকারক গ্রুপের নির্বাচন হওয়ার কথা ১৪ আগস্ট। তবে নির্বাচন বানচাল করে তামাবিল স্থলবন্দরের একক ক্ষমতা বিস্তার করতে চাইছেন বালি- পাথর লুটের দায়ে বিএনপি থেকে বহিস্কৃত রফিকুল ইসলাম শাহপরাণ।

অভিযোগ উঠেছে , ফ্যাসিস্ট শেখ হাসিনার এমপি শফিউল আলম নাদেলের আস্থাভাজন রাসেলসহ আওয়ামীলীগ ও বিএনপির কতিপয় লোকদের নিয়ে ১৩ আগস্ট রাতে মিটিং করে নির্বাচন না করে আওয়ামীলীগ কায়দায় নিজেকে সভাপতি ঘোষনা করেছেন।

ফলে ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে । এ য়ে সংঘাত সৃস্টি হতে পারে।

৫ আগস্টের পটপরিবর্তণের পর তিনি সীমান্তবর্তী এলাকয়ে ত্রাসের রাজত্ব সৃস্টি করেছেন। বালি-পাথর লুটপাট ও তামাবিল পোর্টের দখল নেন। পরে জাফলং সহ সীমান্তবর্তী এলাকায় দল বিরোধী কর্মকান্ডের কারণে তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

দলের শাস্তি খড়গের পর আরোও বেপরোয়া হয়ে উঠেন রফিকুল ইসলাম শাহপরাণ। পরে পরিবেশ বিধ্বংসী কাজ করায় পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে। মামলার পরও থেমে থাকেন নি তিনি চালিয়েছেন ধ্বংসযজ্ঞ, করেছেন পরিবেশ বিনষ্ট, কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা। এভাবে তার তান্ডবলীলা সীমান্ত এলাকায় চলছে ।

এবার আবারও আলোচনায় উঠে এসেছেন তামাবিল স্থলবন্দরের নির্বাচনকে ঘিরে।
নির্বাচন না দিয়ে তিনি নিজেকে পোর্টের সভাপতি দাবি করছেন। এবং নির্বাচন লাগবে না বলে ব্যবসায়ীদের বলেছেন।

একাধিক ব্যবসায়ী বলেন, আমরা নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব চাই উনি তো আওয়ামীলীগের সময় মন্ত্রী ইমরানের কাছের লোক ছিলেন। এখন নাদেলের আস্থাভাজন রাসেলকে নিয়ে আওয়ামীলীগ পূর্ণবাসন করতে চাইছেন। কারণ এ বর্ডার দিয়ে রাসেল এমপি নাদেলসহ একাদিক নেতাকর্মীকে পারাপারের ব্যবস্থা করেছে । তাই সিন্ডিকেট হয়ে এ কাজ করছেন শাহপরাণ ও রাসেল।

বিএনপির একাধিক কর্মী জানান, তিনি বলেন (শাহপরাণ) বিএনপি আমাকে বহিষ্কার করেছে এখন বিএনপির কোন অধিকার নেই আমাকে কিছু বলার।

তারা আরোও বলেন উনার মতো কতিপয় নেতার কারণে সিলেট ৪ আসনে বিএনপির প্রতি বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে । ফলে বিএনপি সামনে নির্বাচনে বিপর্যয় হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এ ব্যাপারে রফিকুল ইসলাম শাহপরান বলেন, এসকল অভিযোগ মিথ্যা ও বানোয়ট। এবং রাসেলের সাথে আমার কোন সম্পর্ক নেই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102