বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
২১৪

সেলিম মাহবুব,ছাতকঃ

 

সুনামগঞ্জের ছাতকে “প্রযুক্তিনির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব র‍্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও ঋণ বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষ রোপণ সহ নানা কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাশের পরিচালনায় ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ফারুক আহমদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, এনসিপিরর কেন্দ্রীয় সদস্য জুবায়ের মাহবুব, সাংবাদিক সাকির আমিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমান সাইদ, সাইফ উদ্দিন, সফল যুবক হাবিবুর রহমান, জুলাই যুদ্ধাহত তামিমের পিতা নূর উদ্দিন। এসময় সভায় উপস্থিত ছিলেন সভায় উপস্থিত ছিলেন ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের সিনিয়র উপজেলা ব্যাবস্থাপক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জীতেন বর্মন জয়, জয়দেব চন্দ্র দেবনাথ, কমলেশ চক্রবর্তী অপু, ছাতক উপজেলা যুব ফোরামের সভাপতি জামরুল ইসলাম রেজা, আলী হোসেন প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102