বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহাগাড়ায় শিক্ষার্থীদের প্রতিবাদ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
২১২

 

মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম)

ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর চলমান ইসরায়েলের নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রামের লোহাগাড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ব্যানার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন হতে র্যামলি শুরু হয়ে উপজেলার বটতলী মোটর ষ্টেশন প্রদক্ষিণ করে চৌধুরী প্লাজা প্রাঙ্গনে এসে সকলে সমবেত হয়।
এ সময় ইসরাইলের আগ্রাসী ভূমিকা এবং গাজায় নিরীহ মানুষের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে শিক্ষকরা বলেন, বিশ্বের সব মুসলমানদের পবিত্র ভূমি এই গাজা। সেখানে ইসরাইল যে ধরনের অমানবিক পরিস্থিতি তৈরি করেছে তা বিবেকবান কোনো মুসলমান মেনে নিতে পারেন না। তাই বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়ে হামলা বন্ধ করার আহ্বান জানানোর দাবি জানান শিক্ষকরা।
তারা ইসরাইলের সব ধরনের পণ্য বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহব্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102