বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জৈন্তাপুরে খেলাফত মজলিসের প্রার্থী আলী হাসানের মতবিনিময় সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে
১৮৮

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, ইসলামী আলোচক, দলের কেন্দ্রীয় উলামাবিষয়ক সম্পাদক, মুফতি আলী হাসান উসামা বলেছেন, “আমানতদারী ছাড়া উন্নয়ন হয়না, জনরায় হলো একটি গুরুত্বপূর্ণ আমানত, আমরা এই আমানতের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পিছিয়ে পড়া এই জনপদকে উন্নয়ণের মডেল হিসেবে দেখতে চাই। আপনারা যদি আগামী নির্বাচনে ইনসাফ ও উন্নয়ণের প্রতীক দেয়াল ঘড়িকে সমর্থন দেন, তাহলে আমরা একটি ন্যায়-ইনসাফপূর্ণ সুন্দর সমাজের প্রতিশ্রুতি দিতে পারি।”

রবিবার (১০ আগস্ট) বাদ আদ আসর চিকনাগুল বাজারের আল মাসিম মার্কেট সম্মুখে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা সহসভাপতি মাওলানা জহির উদ্দিন। সঞ্চালনায় ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহসাধারণ সম্পাদক জাহিদ হাসান চৌধুরী এবং জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক আজমল হক।

পথসভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন সিলেট-৪ আসনের নির্বাচনী কমিটির আহ্বায়ক মাওলানা শামছুদ্দীন মোহাম্মদ ইলিয়াস, জৈন্তাপুর উপজেলা সহসভাপতি হাফিজ মাওলানা আরিফ আহমদ রাব্বানী, গোয়াইনঘাট উপজেলা সহসভাপতি কাজী মো. শরিফ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাসুক আহমদ মঞ্জুর, সিলেট-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধায়ক মাওলানা জাহিদ চৌধুরী, ৬নং চিকনাগুল ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতি আব্দুল্লাহ ফাহিম এবং জৈন্তাপুর উপজেলা ছাত্র মজলিস সভাপতি হাফিজ মাওলানা হোসাইন আহমদ জোবায়ের।

সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ব্যক্ত করেন এবং গণমানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102