বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জৈন্তাপুরে হেলাল উদ্দিনের লিফলেট বিতরণ গণসংযোগ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
২০০

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা ::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা চিকনাগুল বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সিলেট -৪ (জৈন্তাপুর -গোয়াইঘাট- কোম্পানীগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ আগস্ট ) বিকেল ৪-টায় উপজেলার চিকনাগুল ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চিকনাগুল বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এক মিছিল বের করেন মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আল মাসিম মার্কেট সম্মুখে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় তিনি বলেন,দেশের জনগণ আজ পরিবর্তন চায়, আর আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই পরিবর্তনের সুনির্দিষ্ট রূপরেখা। “এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”

চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজ উদ্দিন তেরা মিয়ার, সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছদ্দর আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াছ, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল মছব্বির, যুবদলের সাবেক সভাপতি আহমদ আলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাকিল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাহেদ আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, সুহেব আহমদ,সফিউল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102