বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ছাতকের রাধানগর কমিউনিটি ক্লিনিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ পালন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে
২৮৩

সেলিম মাহবুব,ছাতকঃ

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে ছাতকে সীমান্তিক কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর কমিউনিটি ক্লিনিকে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

সীমান্তিক কমিউনিটি মোবিলাইজেশন সোশ্যাল মার্কেটিং কোম্পানির আয়োজনে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগরস্থ রাধানগর কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়েদের চেকাআপের আয়োজন করা হয়।

গর্ভবতী মায়েদের চেকাআপের পাশাপাশি মাতৃদুগ্ধ পানের গুরুত্বপূর্ণ দিক গুলো সম্পর্কে আলোচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন।

এসময় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পলি দও, উপজেলা সুপারভাইজার নমিতা মালাকার, সিএম বিউটি কর, রায়হানা ইয়াসমিন, প্যারামেডিক স্বর্না মালাকার, জিএসএম আছিয়া বেগমসহ স্থানীয় এলাকার সচেতন ও গর্ভবতী মহিলারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102