শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

ছাতকে ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে বিএনপির গণ মিছিল সফলের লক্ষে প্রস্তুতি সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে
৯৩

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে বিএনপির উদ্যোগে গণ মিছিল সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় ৯ নং ওয়ার্ডের তাঁতিকোনা মহল্লায় ওয়ার্ড বিএনপির আহ্বায়ক  কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কয়েছ আহমদের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুনেদ আহমদের সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারেক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক  শামসুর রহমান সামছু। প্রধান বক্তার বক্তব্যে রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি,র) চেয়ারম্যান সৈয়দ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা জাসাসের আহ্বায়ক  আব্দুল আলিম, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত, পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্চা আবেদীন।

বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, আনোয়ার হোসেন, শ্রমিক দল নেতা মানিক মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রফিক, মিঠু দাস, চন্দন দাস, সহ স্থানীয় নেতৃবৃন্দ।।

এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম তানিম, বিএনপি নেতা ফখরুল আলম, যুবদলের নোমান ইমদাদ কানন, আব্দুল্লাহ সনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল খান বিপন।

আরো উপস্থিত ছিলেন, মইনুল ইসলাম, জাহির মিয়া, ইসলাম উদ্দিন, নুপুর দাস, অঞ্জন দাস, লিটন দাস, মোঃ চেরাগ আলী, আব্দুল মতিন, ছাত্রদলের হাসান আহমেদ, সৈয়দ ওলিউর রহমান, সৈয়দ জামিল, আদিয়ান প্রমূখ। প্রস্তুতি সভায় বক্তারা মঙ্গলবার বিজয় মিছিলে ৯ নং ওয়ার্ড বিএনপি, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের অংশ গ্রহনের জন্য আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102