বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ-১ আসনে তৃণমূলে আস্থার প্রতীক মাহবুবুর রহমান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে
৩৩৭

সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে বিএনপি পুনর্গঠনের কাজ জোরেশোরে চলছে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গঠিত হচ্ছে নতুন কমিটি। এর ফলে নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য।

এই সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান। তিনি একজন তরুণ ও জনপ্রিয় নেতা হিসেবে এলাকায় পরিচিত, পাশাপাশি সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মাহবুবুর রহমান নিয়মিতভাবে সভা-সমাবেশ, মতবিনিময় সভা ও সাংগঠনিক সফরে অংশ নিচ্ছেন। তৃণমূল পর্যায়ে তাঁর সক্রিয় উপস্থিতি ও আন্তরিক প্রচেষ্টায় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে আশাবাদ ও আত্মবিশ্বাস।

ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক বলেন, “মাহবুবুর রহমান বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক। তাঁর মতো একজন তরুণ, স্মার্ট ও নিবেদিত মানুষকে আমরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই।”

মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক তালুকদার বলেন, “মাহবুবুর রহমান তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। হাওর অঞ্চলের উন্নয়নে তাঁর মতো জনদরদী নেতার প্রয়োজন রয়েছে।”

জামালগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক বলেন, “মাহবুবুর রহমান একটি রাজনৈতিক পরিবারের সন্তান। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁর পরিবার এ দলের সঙ্গে যুক্ত। তিনি মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং একজন যোগ্য, ক্লিন ইমেজধারী নেতা হিসেবে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102