বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জের সাচনা বাজারে ‘সস্তা বাজার’ কার্যক্রমের শুভ উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে
৪০৫

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ ::

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে যখন সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই জনসেবার অঙ্গীকার নিয়ে জামালগঞ্জে যাত্রা শুরু করল এক ব্যতিক্রমী উদ্যোগ—“সস্তা বাজার”।

সোমবার (২৮ জুলাই) বিকেলে জামালগঞ্জের সাচনা বাজার সিএনবি রোডে নতুন মার্কেট চত্বরে ‘সস্তা বাজার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোঃ ওস্তার গণি এবং গীতা পাঠ করেন বাবু জন্টু চন্দ্র। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক বিষ্ণুপদ সূত্রধর।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাচনা বাজার বণিক সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, নেহার দেবনাত, সুজিত মোহন দাস, শাহাজান সিরাজ, বিরাজ রায়, আলাল উদ্দিন, বিপ্লব পুরকায়স্থ প্রমুখ।

বক্তারা বলেন, “বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে যখন মানুষ দিশেহারা, তখন ‘সস্তা বাজার’ যেন এক টুকরো আশার আলো।”

সুজিত মোহন দাস বলেন, “আমাদের লক্ষ্য হলো—ছাড়মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ, প্রয়োজনমাফিক হোম ডেলিভারি চালু, নিয়মিত মূল্য তালিকা প্রকাশ এবং প্রান্তিক জনগোষ্ঠীর হাতে সেবা পৌঁছে দেওয়া।”

প্রধান অতিথি চিত্ত রঞ্জন পাল বলেন, “এই উদ্যোগ কেবল ব্যবসার উদ্দেশ্যে নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ প্রয়াস। বণিক সমিতির পক্ষ থেকে আমরা এই প্রয়াসের পাশে থাকব সর্বাত্মকভাবে।”

‘সস্তা বাজার’-এ প্রতিদিনের নিত্যপণ্য—চাল, ডাল, তেল, লবণ, মসলা ইত্যাদি ছাড়মূল্যে সরবরাহ করা হবে। এর জন্য থাকবে পরিকল্পিত সরবরাহ ব্যবস্থা ও সেবাবান্ধব কর্মপদ্ধতি।

সমাপ্তি বক্তব্যে উদ্যোক্তারা বলেন,
“‘সস্তা বাজার’ হবে জনগণের বাজার—জনগণের অংশগ্রহণে গড়ে ওঠা এবং জনগণের কল্যাণে নিবেদিত একটি প্ল্যাটফর্ম।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102