বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা সফল করতে সংবাদ সম্মেলন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে
২৪৪

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (২৫ জুলাই) সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা সফল করতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নের পাবলিক লাইব্রেরি হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সুনামগঞ্জ জেলা এনসিপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির প্রধান জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। তিনি বলেন, “যাদের হাত ধরে এ দেশ থেকে ফ্যাসিবাদের অবসান হয়েছে, তারা প্রথমবারের মতো সুনামগঞ্জে আসছেন। স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা নিয়ে তারা এই শহরে আসবেন। আলফাত উদ্দিন স্কয়ারে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যেতে চাই। সাম্যের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করি।”

তিনি জানান, পদযাত্রায় অংশগ্রহণ করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা ও সামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জেলার যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাছিম জানান, “আমরা ইতোমধ্যে জেলার ১২টি উপজেলায় প্রচার চালিয়েছি। আশা করছি প্রায় ১৫ হাজার মানুষ এই পদযাত্রায় অংশ নেবে। শৃঙ্খলা রক্ষায় আমরা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। স্বেচ্ছাসেবক দল প্রস্তুত আছে। আমরা মহাসমাবেশ করছি না, করছি পথসভা। জনদুর্ভোগ যেন না হয়, সেদিকে আমরা বিশেষভাবে সতর্ক থাকবো।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক শহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান দুলাল, জুলহাস খান, মাসুম আল হাসান, আরিফুল ইসলাম, বিকাশ রঞ্জন তালুকদার, শিবনাথ বিশ্বাস, আলাউদ্দীনসহ আরও অনেকে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102