বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

লোহাগাড়ায় এসইডিপির আওতায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
২০৬

মোঃ মিজান,(লোহাগাড়া) চট্টগ্রাম, প্রতিনিধি:

চট্টগ্রামে লোহাগাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর(শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক) চ ৩৩ জন কৃতী শিক্ষার্থীর মাঝে, শিক্ষাবৃত্তি, পুরস্কার, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

২১জুলাই (সোমবার) সকালে উপজেলা পাবলিক হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর অধীনে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুনতি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোহাম্মদ আলমগীর।

আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,বড়হাতিয়া এশাতুল উলুম ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আবু তোরাব মোহাম্মদ হাসান, কলাউজান গৌরসূন্দর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুর রহমান,পুটিবিলা হামেদিয়া মাদ্রাসার সভাপতি অধ্যাপক জালাল আহমদ, চরম্বা নোয়ারবিলা দাখিল মাদ্রাসার সভাপতি মমতাজুর রহমান, বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যাপক আহমদ কবির, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর, আধুনগর গুল-এ-জার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুদ্দিন, সুখছড়ি রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজির হোসাইন,লোহাগাড়া প্রেস ক্লাব সেক্রেটারি শাহজাদা মিনহাজ,সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল বলেন “ভালো ফলাফল করা বা শুধু ভালো পেশায় যাওয়া নয়, বরং শিক্ষা এমনভাবে গ্রহণ করতে হবে যাতে তা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ব্যবহৃত হয়। শিক্ষাকে হতে হবে মানবিক ও সময়োপযোগী।ভাল ডিগ্রী অর্জন বড় বিষয় নয়,একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বৈষম্যহীন, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে গঠিত একটি নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102